ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান

মোঃ মোবারক হোসেন নাদিম, স্টাফ রিপোর্টার : নরসিংদীর মনোহরদী উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়ায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (০১ মার্চ ২০২৬) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন রিফাত ও জয় বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিফাতকে দুই মাসের কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নিয়ে ঘটনাস্থল থেকে দুই মাদকসেবীকে আটক করতে সক্ষম হয়। অভিযান শেষে ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান, মাদককারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানান। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
মোঃ মোবারক হোসেন নাদিম, স্টাফ রিপোর্টার : নরসিংদীর মনোহরদী উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়ায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (০১ মার্চ ২০২৬) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন রিফাত ও জয় বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিফাতকে দুই মাসের কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নিয়ে ঘটনাস্থল থেকে দুই মাদকসেবীকে আটক করতে সক্ষম হয়। অভিযান শেষে ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান, মাদককারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানান। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত