বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
স্ট্রোকের ঝুঁকি কমায় কমলা

স্ট্রোকের ঝুঁকি কমায় কমলা

স্বাদের জন্য কমলা সারা বিশ্বের জনপ্রিয় একটি ফল। তবে শুধু স্বাদ নয়, ফলটি গুণেও অনন্য। এতে খুব কম পরিমানে ক্যালরি থাকে। এটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং অনেক ধরনের রোগ থেকে বাঁচায়।

আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বেশি পরিমানে সাইট্রাস জাতীয় ফল মানে কমলা এবং আঙুরের মতো ফল খেলে নারীদের স্ট্রোকের ঝুঁকি কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি পরিমানে সাইট্রাস জাতীয় ফল খায় তাদের স্ট্রোকের ঝুঁকি অন্যান্যদের চাইতে শতকরা ১৯ ভাগ কমে যায়।

কম পরিমানে সোডিয়াম থাকায় কমলা উচ্চ রক্তচাপ কমানোর জন্য বেশ কার্যকরী।

‘আমেরিকান জার্নাল অফ এপিডেমিউলজি’ তে প্রকাশিত একটি গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, শিশুর জন্মের প্রথম দুই বছরে যদি তাকে কলা, কমলা এবং কমলার রস খাওয়ানো যায় তাহলে শৈশবে লিউকেমিয়া হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি থাকায় কমলা ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

আঁশ, পটামিয়াম, ভিটামিন সি থাকায় কমলা হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত কমলার রস খেলে কিডনি রোগের ঝুঁকি কমে, কিডনির পাথর জমার সম্ভাবনাও হ্রাস পায়। ভিটামিন সি সমৃদ্ধ কমলা শরীরের যেকোন ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে। কমলায় প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে,কোষ্ঠকাঠিন্য কমায়।

সূত্র : মেডিকেল নিউজ টুডে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com