বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ভুলবশত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেললো ভেড়া

ভুলবশত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেললো ভেড়া

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে ভেড়ার পাল ভুলবশত ১০০ কিলোগ্রাম গাঁজা খেয়ে ফেলেছে। বিদেশি মিডিয়া অনুসারে, গাঁজাটি একটি গ্রিনহাউসের ভিতরে চিকিৎসায় ব্যবহারের জন্য আবাদ করা হয়েছিল। সেখানে একটি ভেড়ার পাল গ্রিস, লিবিয়া, তুরস্ক এবং বুলগেরিয়ার বন্যা থেকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।খবরে বলা হয়েছে, মেষপালক ঘটনার পর জানতে পারেন যে, শত শত ভেড়া অদ্ভুত আচরণ করছে। খামারের মালিক বলেন, ভেড়াগুলো ক্ষেতে সবুজ জিনিস খুঁজে পেয়ে তারা খেয়ে ফেলে। পরে তারা উঁচুতে লাফালাফি করতে থাকে যা সাধারণত দেখা যায় না।বিদেশি মিডিয়া অনুসারে, ২০১৭ সাল থেকে গ্রীসে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা বৈধ করা হয়েছে। চলতি বছর সেখানে প্রথম ঔষধি গাঁজা উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, মেডিকেল গাঁজা চাষ গ্রিসের জন্য অর্থনৈতিক সুযোগও তৈরি করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com