মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদন্ড

অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : চেক প্রতারণার মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

 এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন। সেই মামলার জন্যই শাস্তি পেতে যাচ্ছেন আহমেদ শরীফ। তবে রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন। আহমেদ শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি খোলা পাওয়া যায়। তবে কোনো সাড়া মেলেনি।

মামলায় এজাহার থেকে জানা গেছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও সেটি প্রত্যাখ্যাত হয়। এ বিষয়ে উপযুক্ত সমঝোতা না পেয়েই এই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন সুমন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com