শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভুল শুধরে ফের দাফন করা হলো ফয়সাল-নাজিয়ার লাশ

ভুল শুধরে ফের দাফন করা হলো ফয়সাল-নাজিয়ার লাশ

ভিশন বাংলা ডেস্ক: নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত নাজিয়া আফরিন চৌধুরীর বদল হওয়া মরদেহটি শরীয়তপুরের ডামুড্যা থেকে উত্তোলন করা হয়েছে। পরে ঢাকা থেকে নিয়ে আসা ফয়সাল আহমেদের মরদেহটি রাতেই একই স্থানে দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফয়সালের বাড়ি থেকে নাজিয়ার মরদেহটি উত্তোলন করে ভাই আলী আহাদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে মরদেহটি হস্তান্তর করেন।

গত ১২ মার্চ নেপালে ইউএস বাংলার বিমান বিএসএস ২১১ বিধ্বস্তে নিহত হন বেসরকারি বৈশাখী টেলিভিশনের রিপোর্টার আহমেদ ফয়সাল ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী।

নেপাল থেকে মরদেহ আসার পর কফিনবন্দি অবস্থায় স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়। গত ২০ মার্চ ফয়সালের বাড়ির সামনে তাকে দাফন করা হয়। লাশ কবরে নামানোর পর তাতে নাজিয়া আফরিন চৌধুরী লেখা দেখতে পায় স্বজনরা।

বিষয়টি উভয় পরিবার জানার পর মরদেহ উত্তোলন করে যার যার নির্ধারিত স্থানে নতুন করে দাফনের জন্য আদালতের কাছে অনুমোতি চেয়ে আবেদন করলে আদালতের নির্দেশে মরদেহ দুটি উত্তোলন করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফয়সালের লাশ বাড়ি ফেরার পর নাজিয়া আফরিনের লাশ উত্তোলন করে সেখান তাকে দাফন করা হয়। আর নাজিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com