শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিএনপি ক্ষমতায় এলে কোটা পদ্ধতির সংস্কার হবে : ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে কোটা পদ্ধতির সংস্কার হবে : ফখরুল

 নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করলে মুক্তিযোদ্ধা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা রেখে বাকি কোটা তুলে দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 ফখরুল বলেন, ‘মেধার প্রকৃত মূল্যায়ণ করার লক্ষ্যে ভিশন-২০৩০ অনুযায়ী নিয়োগ পরীক্ষার সংস্কার করা হবে।’

তিনি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের যৌক্তিক আন্দোলন সম্পর্কে আমরা অবহিত। বিদ্যমান কোটাপদ্ধতি সম্পর্কে আমরা উৎকণ্ঠিত। বিনা উসকানিতে পুলিশ আন্দোলনকারীদের ওপর যে হামলা চালিয়েছে আমরা তার নিন্দা জানাই। পাশাপাশি পুলিশের হামলায় আহতদের আশু সুস্থতা কামনা করছি। যারা পুলিশের হাতে আটক হয়েছেন আমরা তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’

ফখরুল আরও বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতির প্রতি এই সরকারের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা নেই। গত এক দশকে বহুবার এই সরকার তার প্রমাণ দিয়েছে। তাদের হাতে দেশ ও দেশের জনগণ অন্যায়-অবিচারের শিকার।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার সমবেত মানুষের কণ্ঠস্বরকে ভয় পায়। জনগণের যৌক্তিক দাবিতে দমন করার জন্য তারা দমন-পীড়নের আশ্রয় নিয়েছে। এরকম অবস্থার অবসান হওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্চর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com