শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জাতিসংঘ সদর দপ্তরের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

ভিশন বাংলা ডেস্কমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অন্তত ১৬ জনের মরদেহ রেখে বিক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা।

জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সশস্ত্র জঙ্গীদের যুদ্ধে রাজধানী বাঙ্গুইয়ে এই বেসামরিক ব্যক্তিরা মারা যায়।

এই সহিংসতার প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মরদেহগুলো রেখে যায় তারা।

এই বিক্ষোভ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন।

রবিবার বাঙ্গুইয়ের পার্শ্ববর্তী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযান শুরু করে সেখানকার জাতিসংঘ সেনা।

খ্রীস্টান সংখ্যাগুরু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেলেকা মুসলিম বিদ্রোহীরা ক্ষমতা দখল করলে ২০১৩ তে অস্থিরতা শুরু হয়। এই সেলেকা বিদ্রোহীদের প্রতিহত করতে, মূলত খ্রীস্টান ধর্মাবলম্বী অ্যান্টি-বালাকা সেনাবাহিনী গড়ে ওঠে।

২০১৬ তে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসলেও তারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনত ব্যর্থ হয়। ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার পর থেকেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে।
কেন ছড়িয়ে পড়লো সংঘাত?

মিনুস্কা নামে পরিচিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন জানিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা সাধারণ মানুষকে শোষণ ও অত্যাচার করছে, এমন তথ্য পাওয়ায় তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায় যে তাদের সেনাবাহিনী আক্রমণের মুখে পড়ার পর বিদ্রোহীদের ওপর গুলি চালিয়েছে।

তবে রয়টার্সকে একজন বিক্ষোভকারী জানিয়েছে মঙ্গলবারের অভিযানের সময় জাতিসংঘ মিশনের সদস্যরা সাধারন মানুষের ওপর গুলি ছোঁড়ে।

বাঙ্গুই জেলার মেয়র আতাহিরু বালা ডোডো রয়টার্সকে জানিয়েছেন মঙ্গলবারের সংঘাতে ২১ জন নিহত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com