শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘১১ লাখ রোহিঙ্গার মধ্যে এক পরিবারকে ফিরিয়ে নেয়া হাস্যকর’

‘১১ লাখ রোহিঙ্গার মধ্যে এক পরিবারকে ফিরিয়ে নেয়া হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক১১ লাখ রোহিঙ্গার মধ্যে একটি পরিবার মিয়ানমারে ফিরিয়ে নেয়া হাস্যকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে আইডি কার্ড দেয়া হয়েছে। এদের মধ্যে মিয়ানমার একটি পরিবারকে নিয়ে গেছে, যা হাস্যকর। যাদের ফিরিয়ে নেয়া হয়েছে তারা বাংলাদেশে প্রবেশ করেননি। তারা নো ম্যান্স ল্যান্ডে রয়েছেন; যেটি মিয়ানমারের সীমা রেখার ভিতরে। এখানে (নো ম্যান্স ল্যান্ডে) মোট ৬ হাজারের বেশি রোহিঙ্গা রয়েছে।

রোববার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে প্রত্যাবাসন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় উপকরণ ও ‘আইডি কার্ড’ দেয়ার ছবি প্রকাশ করে মিয়ানমার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com