ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

উত্তরা জোনের সাবেক ডিসিকে হাইকোর্টে তলব

উত্তরা জোনের সাবেক ডিসিকে হাইকোর্টে তলব
গুলিভর্তি পিস্তলসহ হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটকের পর বিষয়টি ধামাচাপা দেওয়ার ঘটনায় ওই সময়ের উত্তরা জোনের তৎকালীন ডিসি (বর্তমানে হবিগঞ্জের এসপি) বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। দুই পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। ফরহাদ আহমেদ সাংবাদিকদের জানান, গত বছর ১৫ ফেব্রুয়ারি রাতে আজমত রহমান বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে অস্রসহ ধরা পড়েন। এ ঘটনায় পুলিশ একটি জিডি করে, তবে বাবার জিম্মায় আজমতকে ছেড়ে দেয়। এ ঘটনা নিয়ে গেল বছর ১০ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। দুই দিন পর ১২ ডিসেম্বর এটি আদালতের নজরে আনা হয়। এরপর আদালত সুয়োমুটোভাবে আদেশ দেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি বিমানবন্দর থানার ওসি ও এসআইকে তলব করে। এর আগে গত ২৪ জানুয়ারি এ ঘটনার জন্য আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিমানবন্দর থানার ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহা। নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তাদের ভর্ৎসনা করেন।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উত্তরা জোনের সাবেক ডিসিকে হাইকোর্টে তলব

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত