ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু



জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু
নিজস্ব প্রতিবেদক:   জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে গ্রেপ্তারের পর রাতেই জামিন দেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে। সালেহ উদ্দিন স্বাক্ষরিত মঞ্জুর জিম্মানামায় বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো। এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো।’ তবে, জামিনের পর এ নিয়ে কোন মন্তব্য করেনি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৪

featured Image
নিজস্ব প্রতিবেদক:   জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে গ্রেপ্তারের পর রাতেই জামিন দেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে। সালেহ উদ্দিন স্বাক্ষরিত মঞ্জুর জিম্মানামায় বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো। এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো।’ তবে, জামিনের পর এ নিয়ে কোন মন্তব্য করেনি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত