ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সৈয়দ শাহরিয়ার আহসান ও এএমএম মহিউদ্দিন চৌধুরীর পুনর্নিয়োগ অনুমোদন

ডেস্ক নিউজ: পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ নবায়ন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত পৃথক দু’টি চিঠি ইস্যু করেছে সংস্থাটি। উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান চিঠিতে স্বাক্ষর করেছেন। তথ্য অনুসারে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে সৈয়দ শাহরিয়ার আহসান। ২০২৫ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৮ সালের ১ জুন পর্যন্ত অর্থাৎ ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে। অপরদিকে ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে এ এম এম মহিউদ্দিন চৌধুরী। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৈয়দ শাহরিয়ার আহসান ও এএমএম মহিউদ্দিন চৌধুরীর পুনর্নিয়োগ অনুমোদন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ডেস্ক নিউজ: পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ নবায়ন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত পৃথক দু’টি চিঠি ইস্যু করেছে সংস্থাটি। উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান চিঠিতে স্বাক্ষর করেছেন। তথ্য অনুসারে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে সৈয়দ শাহরিয়ার আহসান। ২০২৫ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৮ সালের ১ জুন পর্যন্ত অর্থাৎ ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে। অপরদিকে ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে এ এম এম মহিউদ্দিন চৌধুরী। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত