বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান গ্রেফতার

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের ৭৬ জন শ্রমিককে ভুয়া রিপোর্ট দেওয়ায় রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমানকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা পশ্চিম থানা এস আই ইয়াদুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে ‍শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

প্রসঙ্গত, চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, টেস্ট না করে ভুয়া সনদ দেওয়াসহ নানা অভিযোগে গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় আবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয় র‌্যাব। পরের দিন হাসপাতালটির মিরপুর শাখা সিলগালা করে।

প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com