সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
খালেদার পক্ষে আদালতে আজ আপিল হচ্ছে না

খালেদার পক্ষে আদালতে আজ আপিল হচ্ছে না

দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কয়েকদিন কারাগারে থাকতে হচ্ছে। কারণ রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এই সাজার বিরুদ্ধে আজ রবিবার উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করতে পারছে না খালেদার আইনজীবীরা।

গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিনই রবিবারের মধ্যে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। একইসঙ্গে ওইদিনই মামলার সার্টিফাইড কপি পেতে খালেদার আইনজীবীরা আদালতে আবেদন করেন।

এ ব্যাপারে ওইদিন তার আইনজীবী আবদুর রেজ্জাক খান সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছি। রায়ের অনুলিপি পেলে আগামী রবিবার আমরা এ মামলার আপিল করব। আমরা বিচারকের সইসহ রায়ের একটি ফটোকপি চেয়েছি। সেটা পেলেও আমরা আপিল করব।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com